এবং একা - শাশ্বতী দাশগুপ্ত

শ্রাবণ পেরিয়ে আসা শান্ত দুপুর,বুকের পাঁজরে অটুট নি:সঙ্গতা
এক ঘন আঁধার ডেকে আনে।
যত দূর হেঁটে যাই ,নীরব ভাষারা জমে যায় বিষম হাওয়া কাছে আসে,বৃষ্টির ঠোঁট নড়ে, নিভে যায় চূরমার সূর্যের তেজ।
মোহময় এক ফুটফুটে আভা!
তাও নিভে যায় মুহুর্তে।
সেই একা অযুত বিকেল নিরাশ্রয়ের কোলে অবুঝ ব‍্যথায় কেঁদে ওঠে।
সারাটা দিন ছায়া পড়ে, মায়াময় যা কিছু তাও চলে যায় স্মৃতির অতলে।
হৃদয়ে গা ভাসিয়ে দাঁড়িয়ে থাকে অদ্ভুত আড়াল,এ সব কিছুই শ্রান্তির হাহাকার যাকে সঙ্গোপনে উড়িয়ে নিয়ে যায় এক উড়নচন্ডী হাওয়া।