(কবি শম্ভু রক্ষিত স্মরণে)
বেশী ভিড় , হইচই , কোলাহল ,
আলোর ঝলকানি ,
স্বর্থাপরতার মুখোশ- মালা ,
কোনোদিন কবিদের পছন্দ নয় ।
শান্ত , প্রকৃতি মায়ের নির্জন কোল-ই ,
কবির এক এবং অন্তিম পছন্দ ।
টুপটাপ পাতা খসার শব্দ ,
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরা বিকেলের নরম মোম আলো ,
সারারাত ফোঁটায় ফোঁটায় ঝড়ে পড়া শিশিরের মিষ্টি শব্দ ,
চুঁইয়ে পরা ভোরের সোনালী আলো ,
মুখরিত পাখিদের
নতুন দিনকে স্বগত কনসার্ট
এসব কবির খুব পছন্দের ।
এর থেকে কমে হয় না বলে
চারজোড়া বলিষ্ঠ হাত
আর চারজোড়া মজবুত পা-ই
কবির পছন্দ ।
এবং সেই সমস্ত চাওয়া কবি পেয়েছেন
তার শেষ যাত্রায় ।
এছাড়া আর কি-ই বা
ভালো হতে পারে
একজন কবির যাবার বেলায় ।
শান্তিতে ঘুমাও কবি তোমার নিভৃতলোকে ।
হিংসা, দ্বেষ, ঘৃণা , ভয় ,
লোভ আর ক্রোধ
সব বন্ধুদের হেফাজতে
রেখে যেতে পারলে বলেই
তুমি জিতে গেলে ।