ধারাবতী - ঝিলম ত্রিবেদী

তুই ঠোঁট কামড়ে ধরলে যে রক্ত বেরয়

তার রং দিলাম 'বেইজ'...

তার নাম দিলাম সূর্যাস্ত

শরীরের দালান আজ বড় উতলা রে কিঙ্কর

এই দেখ স্তন, দুধ দেখ, গন্ধেশ্বরী বল-

এই দেখ নাভি
দেখ কী হলুদ
ইঁদুর বলে ডাক

আর

আজ

আমার সমস্ত ধারা ধর দুই-হাতে

মুখ দে- খেয়েছিস রংয়ের ভাস্কর?

খেয়েছিস
রতি কোনদিন!

তুই সব শেষ করে চলে গেলেও যে সাদাস্রাব হয়

তাকে আমি রাঢ় বলে ডাকি...