আমাদের কথা

কথার কথা

কোনো কোনো শব্দ মনে রাখতে চাইনা যেমন, তেমনি মনে আনতে চাইনা কোনো কোনো সম্পর্কের কথা। আবার কোনো কোনো দৃশ্য ভুলে যেতে চাই চিরকালের জন্য। এই রকম দুটি দৃশ্য। একটি আমেরিকায় অন্যটি আমার দেশ ভারতবর্ষে।
মানুষের প্রতি মানুষের বিদ্বেষ ঘৃণা এত বীভৎস হতে পারে তা কল্পনার মধ্যে কখনো আনতে পারিনা। ছবি দেখতে দেখতে শুধু আঁতকে উঠিনি ,ভেবেছি কতটা নৃশংস হলে এমন ভাবে মানুষকে খুন করা যায় ! স্বাভাবিক ভাবেই উত্তাল হয়েছে আমেরিকা। কেউ কেউ লুটপাটের নিন্দা করেলেও কিন্তু সার্বিক ভাবে এই খুন নিন্দিত হয়েছে। শাসকের বিরুদ্ধে রাস্তায় নামতে দ্বিধা করেনি সেখানকার মানুষ।
 অন্য দিকে আমাদের দেশে হাজার হাজার মানুষ নিজের দেশে এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করতে গিয়ে কাজ হারিয়ে বাড়ি ফিরতে চেয়েছেন। রাষ্ট্র ব্যবস্থা করে উঠতে পারেনি। পারেনি ট্রেন বাসে জল খাবারের ব্যবস্থা করতে। পথেই শেষ হয়েছে জীবন। তবু আমরা পথে নামতে পারি নি। বিক্ষোভে ফেটে পরতে পারিনি। আমরা কি ইতিহাসের পাতায় নিন্দিত হবো না !

দৃশ্য ২
আমরা অনেকেই মনে করি এই পৃথিবী শুধু আমাদের। পশু পাখি জীব জন্তুদের কোনো অধিকার নেই। তাই পশুদের উপর মানুষের অত্যাচারের সীমা নেই। অসহায় অবস্থায় মানুষের লোভের শিকার হয়ে প্রাণটাই চলে যায়। আমাদের কেরল রাজ্য, যেখানে বেশির ভাগ মানুষ শিক্ষিত। সেই রাজ্যে যেভাবে একটি হাতিকে মারা হলো তা আমাদের হতবাক করে দেয়। আমরা সত্যিই মানুষ ? রাজ্য প্রশাসনের তৎপরতায় দোষী ধরা পড়েছে ঠিকই কিন্তু প্রয়োজন একটি আইন। যে আইন বাঁচাতে সক্ষম হবে এই অবলা পশু পাখি জীব জন্তুদের।
প্রশ্ন অনেক কিন্তু উত্তর নেই। তখনই আবার মনে হয় শুধু আইন-ই কি পারবে হিংস্র পাশবিক আত্মকেন্দ্রিক মানুষের এই নির্লজ্জ মনোভাবের পরিবর্তন ঘটাতে?
শুভ বুদ্ধির উন্মোচন অন্তরের অন্তঃস্থলে না ঘটলে , কোনো বিচারালয়ের কোনো বিচারকের রায় কি পারবে মানুষের মন থেকে এই অমানবিকতা মুছে ফেলতে?
এ এক উত্তরহীন প্রশ্নের সামনে আমরা দাঁড়িয়ে আছি, কাঠগড়ায় ।

পরম্পরা ই-ম্যাগ প্রথম বর্ষ ষষ্ঠ সংখ্যায় রয়েছে প্রয়াত কবি শম্ভু রক্ষিতকে নিয়ে দুটি লেখা। রয়েছে আরো তিনটি প্রবন্ধ। এছাড়া রয়েছে সাতটি কবিতা এবারও আশা করি ভালো লাগবে সংখ্যাটি।

ভালো থাকুন।

গৌতম দাশ


সম্পাদক : গৌতম দাশ
সম্পাদনা সহযোগী : মলয় রক্ষিত

উপদেষ্টা মন্ডলী

ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ লাহা, শর্মিষ্ঠা নাথ, বিজয় দত্ত, ডা. ভাস্কর দাস, সিদ্ধার্থ ভট্টাচার্য, অরণি বসু, সুশীল নাগ, কুণাল চট্টোপাধ্যায়, অমর নাথ, রক্ষিত লিলি হালদার, অঞ্জনা ঘোষ, রামকিশোর ভট্টাচার্য, আশিস সরকার, অপূর্ব কৃষ্ণ দত্ত, বোধিসত্ত্ব বন্দ্যোপাধ্যায়, পল্লব বরন পাল,  রবীন বন্দ্যোপাধ্যায়,  আনন্দ দাশগুপ্ত, গায়ত্রী রায়, স্বপন বিশ্বাস, সুভাষ ভদ্র, সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

বিশেষ সহায়তা

নিরুপম আচার্য, রুদ্র কিংশুক, আইভি চট্টোপাধ্যায়, শ্রেয়া ঘোষ, বিদিশা সরকার, মণিদীপা নন্দী, বিশ্বাস নিবেদিত, আচার্য স্নিগ্ধা চন্দ্র, আলো পাল, গৌতম সাহা, বোধিসত্ত্ব ভট্টাচার্য, পম্পা দেব, অনমিত্র রায়, সৌরভ হাওলাদার, মানস শেঠ, রিমি মুৎসুদ্দি, দেবাশিষ ভট্টাচার্য, অংশুমান ঘোষ, রিপন রায়, তন্ময় মালাকার, দেবাশীষ সরকার।


কলকাতা যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানা

পরম্পরা প্রকাশন

২০ এ বেনিয়াটোলা লেন, কলকাতা ৯

৯৯০৩০৯১২২৫

E-mail: parampara13@gmail.com