চোখে চোখ রাখতে পারো না
ডালিম ফুলের লজ্জায় ------
জড়সড় আঙুল, এ ওকে জড়ায়
অধর পল্লবে মৃদু উজান স্রোত
প্রতিটি পদক্ষেপে এলোমেলো আলপনা।
দীঘির পাড়ে গুল্মলতায় সংকোচ
অবগাহনের মুদ্রা সারা শরীর জুড়ে ---
তবুও, সমর্পনের সৈকতে থমকে যাও,
সমস্ত পাপড়িতে কুন্ঠিত আলোড়ন
দূরন্ত সজ্জায় ঝড় উঠতে লজ্জা পায় --
অথচ দেখো, অর্ন্তবাসের কোনো লজ্জা নেই।