ব্লাইন্ড স্টিক্ ঠুকতে ঠুকতে তোমার বাড়ি খুঁজে নিয়েছি
বলেছিলে- কবিতা লেখা শেখাবে
তুমি ব্রেইল জানো না...
আমাকে একটা একটা করে শব্দ বলো- লিখে নেব
ও কি, মনে হলো তুমি জানলাটা বন্ধ করে দিলে...
কেউ নেই বাড়িতে ?
আলো না এলে কি করে লিখব কবিতা ?
অন্ধকারে তোমার উষ্ণ শরীর আমার শীতল দেহে সঞ্চারিত হ'তে হ'তে জ্বলে উঠল আলো-
পাথর চোখে আমি দেখতে পেলাম তোমার বদান্যতা পৃথিবীর নিজস্ব রূপ !
এসো, ...আরও আগুন হ'য়ে এসো-
আমার কবিতার খাতাগুলো মহাশ্মশান হ'য়ে যাক্
তবু, তোমাকে আমি পতিতা বলব না ।