কথার কথা
একেই বলে মরার ওপর খাঁড়ার ঘা। করোনায় বিধ্বস্ত আমরা সবাই, তার ওপর আমপান এসে একেবারে শেষ করে দিয়ে গেল। এতবড় ক্ষতি যে ভাষায় প্রকাশ করার নয়। হাজার হাজার মানুষ আজ গৃহহীন। গ্রাম গঞ্জ তো ছেড়েই দিলাম শহরতলিতেও অনেক এলাকা বিদ্যুৎহীন। ঘরে ঘরে জলের আকাল। কবে যে স্বাভাবিক হবে কে জানে । দীর্ঘদিন লকডাউন এর ফলে অনেকেরই অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। তারপর আমপান এর বিপদ মানুষের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। সরকার সরকারের মতো লড়ছেন। যেটা আশার কথা মানুষ নেমে পড়েছেন বিপর্যয় মোকাবিলায়। সামর্থ অনুযায়ী হাত বাড়িয়ে দিয়েছেন অসংখ্য মানুষ। নতুন করে শুরু করতে হবে। শূন্য থেকে শুরু করা কঠিন। সেই কঠিন কাজটাই শুরু করার পালা ।
আমরা যারা বই পাড়ার মানুষ , বই পাড়া নিয়ে উদ্বেগ রয়েছে। কবে আবার আগের মতো সব ঠিক ঠাক হবে। জানি বই পাড়া লড়ছে। কত বই ভেসে গিয়েছে জলের তোড়ে। কত উইপোকায় যে নষ্ট হয়েছে তার ইয়ত্তা নেই। ক্ষতির পরিণাম কত, হিসাব করতে সময় লাগবে।
বাড়িঘর যেমন তৈরি করতে হবে, বিদ্যুৎ ব্যবস্থা যেমন ঠিক করতে হবে , ক্ষতি হয়ে যাওয়া ফসলের মালিকের হাতে তুলে দিতে হবে যেমন ক্ষতিপূরণ , ত্রাণ শিবিরে থাকা মানুষদের যেমন তাড়াতাড়ি তাঁদের বাড়িতে ফেরাতে হবে।
তেমনি বই পাড়ার দিকে একটু দৃষ্টি দিতে হবে। অনেক অনেক মানুষ যে এই পেশায় যুক্ত। একটা বড় প্যাকেজ ফের বাঁচিয়ে তুলতে পারে আবার বই পাড়াকে।
আপনি বইয়ের সাথে থাকুন। বই আপনার নিত্য সঙ্গী হোক। অন্যান্য খরচ একটু বাঁচিয়ে বইয়ের জন্য রাখুন। আপনার একটু উদ্যোগ অনেক মানুষের হাসি ফোটাতে পারে।
আমাদের পরম্পরা সাপ্তাহিক ই-ম্যাগ তৃতীয় সংখ্যা যথারীতি পাঠকের ভালো লেগেছে। তাঁরা প্রয়োজনীয় মতামত দিয়েছেন। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।
চতুর্থ সংখ্যা প্রাকৃতিক বিপর্যয়ে নির্দিষ্ট দিনে প্রকাশ হতে পারে নি নেট ব্যবস্থা ঠিক না থাকার দরুন। কিছুটা দেরি হলেও এবারও প্রবন্ধ গল্প কবিতা ও একটি বইয়ের আলোচনা রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসুন বই কে আগলে ধরে বেঁধে বেঁধে থাকি।
ভালো থাকুন।
গৌতম দাশ
সম্পাদক : গৌতম দাশ
সম্পাদনা সহযোগী : মলয় রক্ষিত
উপদেষ্টা মন্ডলী
ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ লাহা, শর্মিষ্ঠা নাথ, বিজয় দত্ত, ডা. ভাস্কর দাস, সিদ্ধার্থ ভট্টাচার্য, অরণি বসু, সুশীল নাগ, কুণাল চট্টোপাধ্যায়, অমর নাথ, রক্ষিত লিলি হালদার, অঞ্জনা ঘোষ, রামকিশোর ভট্টাচার্য, আশিস সরকার, অপূর্ব কৃষ্ণ দত্ত, বোধিসত্ত্ব বন্দ্যোপাধ্যায়, পল্লব বরন পাল, রবীন বন্দ্যোপাধ্যায়, আনন্দ দাশগুপ্ত, গায়ত্রী রায়, স্বপন বিশ্বাস, সুভাষ ভদ্র, সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
বিশেষ সহায়তা
নিরুপম আচার্য, রুদ্র কিংশুক, আইভি চট্টোপাধ্যায়, শ্রেয়া ঘোষ, বিদিশা সরকার, মণিদীপা নন্দী, বিশ্বাস নিবেদিত, আচার্য স্নিগ্ধা চন্দ্র, আলো পাল, গৌতম সাহা, বোধিসত্ত্ব ভট্টাচার্য, পম্পা দেব, অনমিত্র রায়, সৌরভ হাওলাদার, মানস শেঠ, রিমি মুৎসুদ্দি, দেবাশিষ ভট্টাচার্য, অংশুমান ঘোষ, রিপন রায়, তন্ময় মালাকার, দেবাশীষ সরকার।
কলকাতা যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানা
পরম্পরা প্রকাশন