ভিতরের ঘরে লেখালেখির শব্দ হয়
বাইরে অখণ্ড নীরবতা,
অতিথি পোশাক পাল্টায়,
মা কি এখনও জলখাবারের রুটি আলুচ্চড়ি বানাচ্ছে!
আমি কি হারিয়ে ফেলছি কিছু?
এসময় পাতারা ঝড়ে যায়
সেই স্বাভাবিক
তা থেকেও কবিতা উঠে আসবে
কুয়াশার মতো, অথচ পচা পাতায় এতো বারুদগন্ধ কেন?
আমি কি খুঁজে পাচ্ছি না চাবি?
এখানেই তো রেখেছিলাম অখন্ড ভালবাসা,
যার সোঁদাগন্ধ তোমাকেই কাছে টানবে বিশ্বাসে।
এতো হিংসা কেন?
বিশ্বাস করো, ওদের বদলানো আমার কাজ নয়।
আমি শুধু স্থির থাকতে চাই
আমাকে বদলে না ফেলায়...।