কথার কথা
দমবন্ধ করা পরিস্থিতি। এমন যে একটা ঘটনা আমাদের জীবনে ঘটতে পারে আমরা কেউ ভাবি নি। হুড়মুড় করে আমাদের জীবনটা খাঁচায় বন্দীপাখির মতো হয়ে যাবে তা কি কেউ জানতো! দেখতে দেখতে এই বন্দীদশা আর পাল্টে যাওয়া জীবন কেমন আমরা মেনে নিয়েছি। এই হলো মানুষের জীবন! রাজ্যজুড়ে দেশজুড়ে, বিশ্বজুড়ে লকডাউন । কতদিন চলবে; কবে কোথায় আবিষ্কার হবে করোনাভাইরাসের প্রতিষেধক— তা এখনই আমরা নিশ্চিত জানি না। তবে বুঝতে পারি, খুব শীঘ্রই আমাদের জীবনযাত্রা আবার আগের খাতে বইবে না। স্বাভাবিক জীবনে পৌঁছোতে সময় যে লাগবে তা বলাই বাহুল্য।
কিন্তু তা বলে চিন্তা ও সৃষ্টিতো থেমে থাকবে না। যাঁরা প্রতিমুহূর্তে ভাবনার জোগান দেন , তাঁরা কি ভাবছেন, সেই সব ভাবনা, সৃষ্টিকে একত্রিত করে আপনাদের কাছে হাজির করাই আমাদের কাজ। প্রত্যক্ষ যোগাযোগের অন্তরায় কে অতিক্রম করে এই উদ্দ্যোগ গুলি আরো বেশি চিন্তারবিনিময়ের পরিসরকে বাড়িয়ে দিতে সাহায্য করে বলেই মনে হয়। চুপ করে হতোদ্যম হয়ে বন্দি জীবন একমাত্র পথ হতে পারে না। সমস্ত বিধিনিষেধ মেনে একদিকে লকডাউন অন্যদিকে স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করিয়ে, থেমে থাকা বেহাল অর্থনৈতিক চাকাটাকে ঘুরিয়ে দেওয়াটাই একটা মস্ত বড়ো চ্যালেঞ্জ।
মানুষ হেরে যেতে পারে না, সে যে কোনো চ্যালেঞ্জ কে মোকাবিলা করবার ক্ষমতা গ্রহণ করতে পারে এই বিশ্বাস এর কথাগুলিকে আরও বেশি করে গভীরে বিশ্বাস করা প্রয়োজন আজ।
এই সংকট আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে, যাবে। হয়তো এই শিক্ষকের প্রয়োজন আমাদের জীবনে ছিল। জীবন কে আমরা খুব কাছ দেখছি, হয়তো হারাবার কিছু নেই কিন্তু জয় করার জন্য রয়েছে অনেক কিছু। মনোনিবেশ করতে হবে আমাদের যাপনে। সে কি আমরা পারবো! ভবিষ্যৎ জানান দেবে। ততদিন আমাদের অপেক্ষা।
এবারের সংখ্যায় চারটি গদ্য, একটি বইয়ের আলোচনা ও ছটি কবিতা।
অন্য দুটি সংখ্যার মতো এই সংখ্যাটিও আপনাদের ভালো লাগবে। নিজে পড়ুন অন্যকেও পড়ান।
ভালো থাকুন। সুস্থ থাকুন। সমস্ত বিধিনিষেধ মেনে চলুন।
গৌতম দাশ
সম্পাদক : গৌতম দাশ
সম্পাদনা সহযোগী : মলয় রক্ষিত
উপদেষ্টা মন্ডলী : ডা গৌতম বন্দ্যোপাধ্যায়, শর্মিষ্ঠা নাথ, ডা ভাস্কর দাস, বিজয় দত্ত, অরণি বসু , সুশীল নাগ, অমর নাথ রক্ষিত, বিশ্বনাথ লাহা, কুনাল চট্টোপাধ্যায়, লিলি হালদার , অঞ্জনা ঘোষ, রামকিশোর ভট্টাচার্য, সুশান্ত গঙ্গোপাধ্যায়, বোধিসত্ত্ব বন্দ্যোপাধ্যায়, বিদিশা সরকার, দেবাশীষ সরকার, দেবাশিষ ভট্টাচার্য, পল্লব বরন পাল
কলকাতা যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানা
পরম্পরা প্রকাশন