ত্রিওলে - পল্লববরন পাল

জেগে উঠুক তোমার প্রাচীন শরীরতুতো ওম
নতুন বইয়ের মধ্যে যেমন আকন্ঠ আশকারা
পাতায় পাতায় শুয়ে থাকুক শব্দেরা উদোম
জেগে উঠুক তোমার প্রাচীন শরীরতুতো ওম
বইশরীরে ক্ষিতি ও তেজ অপ মরুৎ ব্যোম
বৃন্দগানে বেজে উঠুক মলাট ও পৃষ্ঠারা
জেগে উঠুক তোমার প্রাচীন শরীরতুতো ওম
নতুন বইয়ের মধ্যে যেমন আকন্ঠ আশকারা