চোখ বন্ধ করে দেখো।
দেখতে পাচ্ছ না কাঞ্চনজঙ্ঘা আর বাতাসিয়া লুপ?
চোখ বন্ধ করে দেখো।
দেখতে পাচ্ছ না মানালির হিড়িম্বা মন্দির?
গরমে কুলকুল ঘামতে ঘামতে ভিড় বাসের মধ্যে
কতবার চোখ বন্ধ করে দেখতে পাওনি বিপাশার তিরতির স্রোত?
চোখ বন্ধ করে দেখো।
দেখতে পাচ্ছ না ঢেউয়ের মাথায় জ্বলছে ফসফরাসের আলো?
ভ্রমণ তো মাত্র বার কয়েক।
বাকি সময় তো ওই চোখ বন্ধ করে দেখা।
তাহলে ভয় পাচ্ছ কেন?
ভিডিও কল করতে জানো না বলে মনখারাপ করছ কেন?
চোখ বন্ধ করলেই দেখতে পাবে
নীল শার্ট, ছেঁড়া গেঞ্জি আর বাঁ গালের জড়ুল।