২০১৩ সালে পরম্পরা পত্রিকা প্রকাশিত হয়। তারপর দেখতে দেখতে এতগুলো বছর। ২০১৫ সালে বাংলা আকাদেমি কর্তৃক লিটল ম্যাগাজিন সম্মানে সম্মানিত। অনেক উল্লেখযোগ্য সংখ্যা প্রকাশিত হয়েছে। পাঠক সাড়া দিয়েছেন। ভালো বেসেছেন। পরিবর্তিত পরিস্হিতি তে আমরা ই-ম্যাগাজিন করার একটা পরিকল্পনা করেছি। তারই এটা প্রথম প্রয়াস। আপাতত সাপ্তাহিক। এই রকম একটা পরিস্হিতি তে আমরা যে পড়ে যাবো তা কেউ ভাবি নি। স্বাভাবিক ভাবে কারো কোনো প্রস্তুতি ছিল না। এখন আমরা পরস্পর পরস্পরের মুখের দিকে তাকিয়ে। আগামির কথা কেউ বলতে পারি না। এ এক অদ্ভুত আঁধার।
তবে আশা, একদিন সব অন্ধকার শেষ হবে। প্রত্যেকের জীবন আবার আলোয় ভরে উঠবে।
প্রথম পরম্পরা ই-ম্যাগ আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। এই সংখ্যায় কৃষ্ণা বসুকে নিয়ে একটি রচনা রয়েছে। গল্প একটি ব্যক্তিগত গদ্য একটি প্রবন্ধ আর কবিতা।
ভালো থাকুন । সুস্থ থাকুন। ঘরে থাকুন।
গৌতম দাশ
সম্পাদক : গৌতম দাশ
সম্পাদনা সহযোগী : মলয় রক্ষিত
উপদেষ্টা মন্ডলী : ডা গৌতম বন্দ্যোপাধ্যায়, শর্মিষ্ঠা নাথ, ডা ভাস্কর দাস, বিজয় দত্ত, অরণি বসু , সুশীল নাগ, অমর নাথ রক্ষিত, বিশ্বনাথ লাহা, কুনাল চট্টোপাধ্যায়, লিলি হালদার , অঞ্জনা ঘোষ, রামকিশোর ভট্টাচার্য, সুশান্ত গঙ্গোপাধ্যায়, বোধিসত্ত্ব বন্দ্যোপাধ্যায়, বিদিশা সরকার, দেবাশীষ সরকার, দেবাশিষ ভট্টাচার্য, পল্লব বরন পাল
কলকাতা যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানা
পরম্পরা প্রকাশন