যখন আকাশ বললো ডেকে আমায়,
“তোর সাথে কথা আছে নাকি !”
রাতে বলা কথা সত্যি নয়,
দিন বদলের কিছু বাকি.
আমি বললাম - “দেখো চেয়ে,
হালচাল কত বদলেছে “.
বললো হাওয়া - “এই দুদিনে,
কতটুকুই বা শুধরেছে “.
বললো পাহাড় -”মহাশূন্যয় ,
দিনে দিনে বাড়ছে ঋণ ;
তিনকাল গিয়ে এককালে ঠেকেছে,
ফুরিয়ে আসছে যে দিন “.
উত্তর থেকে ছুটি দক্ষিণে,
নজিরবিহীন আমার দৌড়.
সাগরের জলে ভিজে গিয়ে চাঁদ,
দেখেছে সোনার গৌর.
দুপুর রোদে গান গাইছে বাউল ,
হাতে ধরা রয়েছে একতারা .
দিনের আলো উঠলো যে ওই হেসে,
এবারে সব হবে রে ঘরছাড়া !