কখনো তোমার কাছে
এসেছি জানতে ছুটে
হাওয়া বেশ জোর বইছিলো,
কোনো কি খবর আছে
তার ডাকে কড়া মিঠে
আমার নামে যা বলে গেলো.
একটা ময়না - তোতা
গাছের ডালেতে বসে
আপন মনে গায় গান,
সব শুনে বললো সে
অন্য খবর নেই
রয়েছে তোমার অভিমান.
আমিতো অবাক শুনে
কাল দিন গেছি গুনে
তোমার কাছাকাছি থেকে,
বলিনি তো কোনোদিন
কিছু যে বলার আছে
তোমাকে আমার কাছে ডেকে.
তবে একবার বলো
লুকোনো যে কথা মনে
সে কথাকি আমাকে পাবার,
তবে যদি তাই হবে
কেন মিছে খোঁজাখুঁজি
আমি হয়ে থাকবো তোমার.