স্মৃতিকণা

এক চন্দ্রিমা রাতে ,
তোর কথা মনে করে,
গেছি হারিয়ে.
হাওয়ার ইশারাতে ,
রঙিন কাগজ ওড়ে,
তোকে ছাড়িয়ে.
আমি সাথে রয়ে যাব,
তোকে প্রাণে বয়ে যাব,
তুই শুধু কোনোদিন,
যাস আমায় নাড়িয়ে.
চাঁদের বর্ষাতে ,
তোর সাথে ভিজে যাব,
জ্যোৎস্নালোকে.
আমি তোর ভরসাতে,
তোর সাওয়ারী হবো,
ঘূর্ণিপাকে.
আমি তোকে ছুঁয়ে দিয়ে,
সাগরের ঢেউ বেয়ে,
ঝিনুক দিয়ে হাতে ,
মুক্তোয় দেব সাজিয়ে.