চারাগাছ

আমি ছোট্ট একটা চারাগাছ ,
জন্ম নিয়েছি মাটির বুক থেকে,
পায়ে দলে যেওনা আমাকে ,
ভেসে থাকতে চাই আমি বাতাসের বুকে ,
যেমন জলে ভেসে থাকে তারামাছ.
সূয্যিমামার দিকে তাক করে ,
বেড়ে ওঠার চেষ্টায় এগিয়ে যাব,
আমার সবুজ কণা আলোয় মেলে ধরব,
তোমাদের শক্তির রসদ যোগাব,
তোমরাও আমার মতন উঠবে বেড়ে.
এমনি হটাৎ হটাৎ কখনো ,
কত যে আবোল তাবোল বলি,
আমার বাগানে ফোটে চম্পা-চামেলী,
আর মৌমাছির গুন গুন গানের কলি,
সুগন্ধ ছড়িয়ে যায় তখন .
 বড়ো গাছ হয়ে উঠবো যবে,
বীজ থেকে জন্ম নেবে ফল,
গাছতলায় পেতে রেখো আঁচল,
আর যদি ঢালো অল্প জল,
ভরে যাবে আমার আষাঢ় ,পাখিদের কলরবে.
 যখন গ্রীষ্মের খর উত্তাপে,
বিষণ্ণ পৃথিবীর নুয়ে মাথা,
তখন আমার ঝরা পাতা,
অবিরত কয়ে যাবে কথা,
মাটির সঙ্গে নিশ্চুপে.