রাগিনী

রোদে ভেজা শুকনো শীতে,
চেনা পথে আচম্বিতে,
নীল হরিণীরা যায় গায়ে সাদা ডুরে.
জলসার শেষভাগে,
কে গায় ইমন রাগে,
বাতাসে কিসের ছন্দ বাজে চেনা সুরে
ঘুরপথে সাতপাক ,
অদৃশ্য মুরতি এক,
রেখেছে আচ্ছন্ন করে সব অনুভূতি.
ঝেড়ে ফেলা দ্বিধাদ্বন্দ্ব,
খুলে যাওয়া বাজুবন্ধ,
বাঁধিছে নতুন করে অদৃশ্য মুরতি.
দূরে দিকচক্রবালে,
মোহন স্বপনজালে,
ঝিনুকের ভাঙা খোলে মুক্ত এক রতি.
হারানো রাগিনী তাই,
দূর দূর পানে চাই,
ছাইয়াছে দৃষ্টি মোর স্বচ্ছ এক জ্যোতি.