যখন প্রথম দেখা ,
দুই মুখে হাসিরেখা ,
তবু আছি দূরে দূরে .
আমি সেই কবে থেকে ,
তোর কথা গেছি টুকে ,
তুই দেখিসনি ফিরে.
বাগিচায় ফুলগাছে ,
একটা গোলাপ আছে ,
তার কথা বলবো দাঁড়া .
আমার চোখের আগে,
তোর দেওয়া রং লাগে ,
হয়ে গেছি দৃষ্টিহারা.
তবে কি আমার ছবি ,
লেগেছে খারাপ সবই ,
প্রথম দেখার থেকে .
সেদিন তোর হাসি ,
জলে ভেজা রাশি রাশি ,
গিয়েছে আদর মেখে.
এই কথা বলি যদি ,
মজে গেছে তোর নদী ,
তবে কি মানবি মনে .
আমার চন্দ্রলেখা ,
পেয়েছি যখন দেখা ,
থেকে যাস চোখের কোণে.
যদি কোনদিন চিনে,
আমার এক ,দুই ,তিনে
আসিস ভালোবেসে .
আমার রূপরেখা ,
তোর দুই চোখে একা ,
ধোঁয়াশায় যাবে ভেসে.