মরমিয়া

তোর অপেক্ষাতে
 নিঝুম জোনাকিরা ,
গহীনে আমায় পাক .
একলা নিশুত রাতে
ঝিঁঝির গুঞ্জন,
ছাপিয়েছে নিশির ডাক .
ঘুম আসেনি চোখে
সারারাত তোর মুখ,
জাগিয়েছে আমায় প্রিয়া.
তোরনামে  উড়ো চিঠি
ভোরবেলা  দিয়ে গেছে,
জানলায় বনপাপিয়া.
ভোরের শিউলি মুখে
এসেছিলো একা একা,
লুকিয়ে আমার কাছে .
বলছিলো পোষাপাখি
তোর বাগানে বাসা,
নতুন হিজল গাছে .
একথা জানি আমি
তুইও আমি ছাড়া,
ভালো নেই আর.
নিয়েছি খবর তোর
ধ্রুবতারার কাছে,
উজিয়ে পাহাড় .
গুনে গেছি তোর পথে
একা বসে নিরালাতে,
 যত্নে  প্রহর .
পৃথিবীর  গহবরে
তোর  বলয়  জুড়ে ,
 আমার  শহর .
তোর বাগানে ঢুকে
এনেছি লুকিয়ে থেকে,
একটা চারা.
ধরা পড়ে যাই যদি
মরবনা কারো হাতে,
তুই ছাড়া.