যখন তোমায় উঠতে দেখি
ভোরের আকাশে ,
আলোকরশ্মি আঁধার মৈনাকে .
সাতটি রঙে উদ্ভাসিত
প্রথম প্রকাশে ,
রাঙিয়ে তুমি দাও যে পৃথিবীকে .
মাটির মানুষ সম্ভাষিছে
দু - হাত বাড়িয়ে ,
বৃত্তাতাংশে তোমার উপস্থিতি .
শৈলশিরা ছাপিয়ে তুমি
পড়ছো ছড়িয়ে ,
বিশ্বকলেবরে অসীম প্রীতি .
সুদূর আকাশপারে
তুমি হেমতরঙ্গিনী ,
লাল ,নীল ,হলুদ, সবুজ রঙে .
ধরার বুকে এসো নেমে
সালোক - রঙ্গিনী ,
আসবে তবে জোয়ার মরা গাঙে .
গোধূলিবেলায় পুণ্যলগ্নে
করি অনির্বচন ,
বাজে টঙ্কার ছিলার এক টানে .
জীবনভেলায় নতুন করে
করছি শপথগ্রহণ ,
তোমার প্রভায় মন্ত্র উচ্চারণে .