মেঘমালা

কতবার চাঁদ এসে,
তোর কথা বলে গেছে,
নীল জ্যোৎস্নায়.
ঘুমিয়ে থাকি না- থাকি,
বোজা চোখ চলে গেছে,  
রুপোলি  রেখায়.  
আমি তোর মতো করে,
স্মৃতিদের গিয়েছি খুঁড়ে,
রাতের তারারা সব,
তোর চারপাশ ঘিরে,
নীল ইশারায়.
সাগরের ক্যানভাসে,
তোর ছবি এঁকে গেছি,
গোধূলিবেলায়.
রামধনুকের নিচে,
উত্তলে তুই লাল,
মেঘমালায়.
আমাকে যাসনা ছুঁয়ে,
তুই মেঘবালা হয়ে,
তোর হাওয়াপথে যাবো,
ভাসাবি যখন তুই,
বালুকাবেলায়.
কখনো ভাসিস তুই,
আমার স্বপ্নে নয়,
সুখশায়রে.
দুই চোখে আলো জ্বেলে,
তোর মুখ খুঁজে নেবো,
দূর পাহাড়ে.  
ঝাপসায় ছড়িয়ে যাবো,
ধোঁয়াশায় হারিয়ে যাবো,
রঙিন ফুলের গাছে,
পাতা হয়ে মিশে যাবো,
তোর বাহারে.