পৃথিবীর মাটিতে তোমার প্রবেশ ,
দেবদূতের কোলে শায়িত শোভায়,
স্বর্গদ্বার থেকে দীর্ঘ পথ পরিক্রমায়,
জীবনের পথপ্রদর্শক সম্পূর্ণ পুরুষ .
পরমপিতা ঈশ্বরের স্বপ্নসন্তান,
অমৃতরসে করে পুণ্যস্নান,
কর্মযজ্ঞের আগুনের তুষ -
পৃথিবীময় ছড়াতে চেয়ে ,
অচেনা পথে গিয়েছো এগিয়ে,
ছড়িয়েছ মায়ার আবেশ .
সূর্য উঠেছে-পেরিয়ে গিয়েছে রাত,
দু-হাত বাড়িয়ে,ধরতে চেয়েছো হাত,
জনমেজয় পুত্র আদম - প্রথম মানুষ.