কবি পরিচিতি

আমার পরিচিতি

জন্ম ও বসবাস কলকাতায় হলেও রাজ সেন এর পূর্বপুরুষদের বাস ছিল বর্ধমান জেলার কাটোয়া শহরের আলমপুরে। তার পিতার মাতুল ছিলেন স্বনামধন্য লেখক হেমেন্দ্র কুমার রায় ও মায়ের সম্পর্কিত মাসি ও মায়ের মাতামহের অনুজ ছিলেন যথাক্রমে মহাশ্বেতা দেবী ও ঋত্বিক ঘটক।ছেলেবেলায় ডায়েরি  লেখার অনিয়মিত অভ্যাস ছিল। স্কুল ছাত্র থাকাকালীন শুরু হয় কবিতা লেখা। নয়-এর দশক থেকে লিটল ম্যাগাজিনে লেখা বেরোতে থাকে।পরবর্তীকালে অনুকূল ঠাকুরের ঠাকুরবাড়ির পত্রিকা “জাগৃতি শুভম” এ কিছুদিন লিখেছেন।তার প্রথম কবিতার বই “মোনালিসা” প্রকাশিত হয় 2011সালে। যদিও বর্তমানে গীতিকার হিসেবেই তার পরিচিতি বেশি।2020 সালে লকডাউনের পর মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলা ছবি “এভাবেই গল্প হোক “ ছবিটির সবকটি গান ও একমাত্র  কবিতাটি তার লেখা। ছবিটা অতি সম্প্রতি দিল্লী তে “দাদাসাহেব ফালকে” পুরস্কারে ভূষিত হয়েছে । এই ছবির পরিচালক রোহান সেন  তার পুত্র।এছাড়াও দাবা খেলার ওপর তার বেশ কয়েকটি বই রয়েছে বাংলায় ও ইংরেজি তে।

অন্যান্য বইগুলোর নাম
1)    মোনালিসা

2)    এক ডজন গল্প সংকলন

3)     Learn to know Chess

4)     দাবা খেলার সহজ পাঠ

5)     দাবার চালে কিস্তিমাত

6)     Selected Chess Openings for advanced players

7)    The Greek Gift Sacrifice