নারীকণ্ঠের সংগীত যেন তোমার কোমর
তোমার কণ্ঠে বহু মানুষের প্রার্থনা গান
দৃষ্টি তোমার তুলনাবিহীন অপরূপতায়
মণিমালা,
তোমার মণিময় চোখ
আমার মনের মধ্যে সহস্র চক্ষু ফোটাক
আমার অন্তর হ’তে উৎসারিত হোক
কবিতার শ্লোক।