মৃত্যু একটা স্পষ্ট কিছু হতে পারে না।
গাছের তলায় বসে এক বৃদ্ধ
সবুজ ঘাস পাঠ করছেন।
অস্পষ্ট আলোয়
কোন বন্ধু সৌন্দর্য এসে
একদিন ডেকে নে’বে তাকে।
সেই ভাবী দিনটার দিকে চেয়ে
হলিহক ফুলগুলো
এক সারি সৈনিকের মত
নীরবতা পালন করছে,
আর শীতের সকাল
রোদ্দুরের ঠোঁট দিয়ে
নাড়াচাড়া করছে
ঘাসের শিশির