বৃষ্টি

ছেলেবেলায় এক কবি
আমার জীবনের তার বেঁধে দিয়েছিলেন,
তাই আমি কোলাহল বাজাতে শিখিনি।
এ সময় বড় খরস্রোতা,
নিজের প্রতি আস্থাহীন এখন মানুষ।
শুষ্ক ধুলোর মত
সকলেই উড়তে চায়,
আমি চাই বৃষ্টি বিন্দু হতে,
মাটির গর্ভে
যে ভ্রূণের জন্ম দেবে গোপন আঁধারে।