ঘুমের দেশে

কথা ছিল এই দেশ এক দিন স্বর্ণময় হবে
সবার সোনার গোলা সোনার ফসলে ভরে যাবে
সেই কথা যেতে যেতে
যেতে যেতে      যেতে যেতে
একদিন স্বপ্ন হয়ে গেল,
নিশ্চিন্তে মায়ের কোলে অবাই ঘুমালো।।
 
সেই দিন আর হবে কবে?
অনন্ত অপেক্ষা আর কতদিন, কতদূর যাবে?
 
রাজপুত্র আসিবার এখনো হলনা সময়,
সোনার পালঙ্কে শুয়ে
খোলা চুলে রাজকন্যা একেলা ঘুমায়
সুমধুর স্বপ্ন জড়িমায়।।
 
জীবনের অধিকার রাজকন্যা কবে আর পাবে?
রাজপুত্র কবে বা আসিবে?
 
কে দেবে সোনার কাঠি শিয়রে বুলিয়ে?
কে দেবে আঁধার ঘরে প্রদীপ জ্বালিয়ে?