আজ "হাসি" যেন মানুষের এক অচেনা শব্দ -
পরিস্থিতির পাকে পড়ে দায়িত্বরত মানুষ ভুলেই গেছে হাসতে।
অথচ এই হাসি দিয়ে হয় কত সমস্যার সমাধান।
বিষন্ন মনে হাসি থাকে না......
থাকে অভিমান,
থাকে ক্রোধ আর
তিক্ততা।
কিছু প্রশ্নের উত্তর হয় না।
প্রাণের খুশির জোয়ার আর ভাটায় পরিণত।
সদাই কিছু পাবার পিছনে ছোটা
আর না পেলে বিষণ্নতা......
সে বোঝেনা আজ.......
" তুমি হাসলে , পৃথিবীও হাসবে.....
আর কাঁদলে? তোমায় দেখে হাসবে।"
তবে কেন বিষন্নতা,
হাসি দিয়ে দুঃখ গুলো চাপা দিতে পারলে তো সে প্রকৃত সুখী।
প্রশ্রয় দিলে সে সদাই দুঃখী।