চেনা তোমাকে

হে চেনা পথিক, আজ হারিয়েছ তুমি আমায়,
পথ চলার শুরুর কঠিনতায় যখন আক্রান্ত হলে,
দিয়েছিলাম বসন্ত প্রাণ ভরে।
হিসাব নিকাশ করার সময় ছিল না আমার,
ছিল শুধু উজার করে দেবার পালা.....
প্রথমটা তুমিও দিয়েছিলে, কিন্তু মনটা বোঝনি।
না বুঝে পথ বড়ই কষ্টকর,
অচেনা তবু ভাল।
তবু সেই থেকে চলেছি,
আজও চলছি....কিছুটা অভ্যাসে।।
ভালোবাসার অপমান হলে তো হৃদয় মৃত।
সেদিন আমাকে তোমার একমাত্র পৃথিবী করে বাঁচতে চেয়েছিলে…...
দু হাত বাড়িয়ে দিয়েছিলাম, 
অকপটে ...... 
অন্ধ ভালোবাসায় জড়িয়ে নিজের সত্তা হারিয়ে ফেলেছিলাম আমি।
তবে করলে কেন সেই গভীর ভালোবাসার অপমান?
আজ তুমি আমায় হারিয়ে ফেললে ......
বিশ্বাস আর আগলে রাখার মুহূর্ত প্রতি মানুষ পায় না, 
তুমি তো পেয়েছিলে ....
তোমার চাহিদা পূরণ করতে করতে আজ আমি ক্লান্ত, নিঃশেষ।
হৃৎপিণ্ডের ছন্দ টা আজ বেমানান।
কেন তুমি বুঝলে না - এ প্রশ্নটি আজ আর আসেনা।
পথের মাঝখানে এসে দেখি, 
এখনো পড়া বাকি,
কি পড়বো কাল আমরা কেউ জানিনা।
একটা ছোট্ট কলি ফুটেছে যেন.... জানিনা পূর্ণতা পাবে কিনা।
তবে সম্পর্কে উজার করে প্রেম তুমি দিতে পারনি।
হে পথিক তুমি সত্যিই হারিয়েছ আমায়।।।।