ঝলমলে সুন্দর সেই দিনটি, ১৭ ই অক্টোবর,২০০৫,
পেয়েছিলাম তোকে রক্ত দিয়ে গড়ে,
এক খন্ড মাংস পিণ্ড, ভরা তাতে প্রাণ,
হাতে নিয়ে কি আশায় বেঁধেছিলাম এক তান।
অচেনা পৃথিবীতে তুই তখন হতবাক,
প্রথম চাহনী- সে কি বিস্ময়ে ভরা,
আমি বরাবরই স্বপ্নপ্রবণ,
তাই তোকে হাতে নিয়ে
স্বপ্নের জাদুকাঠি,
পেয়েছিলাম
বুকে আঁকড়ে ধরে পেয়েছিলাম এক আশ্বাস,
মনে হলো
"ন " মাসের যুদ্ধে জয়ী হওয়া এক সিপাহী আমি....
"মা" ডাক শোনার আশায় এ প্রাণ পাগল হয়,
তারপর একদিন.....
ছোট্ট ছোট্ট পায়ে পায়ে এসেছিলি বারান্দায়,
অদ্ভুত এক উত্তেজনায় হেসে উঠেছিলাম,
এক এক মুহূর্ত যায় আর এক এক বিন্দু তোকে বড়ো করি,
কত স্বপ্ন কত আশা
ভরে থাকে মন নানা অজানা নেশায়।
গর্বে বুক ভরে যায় নিজেরই সৃষ্টি দেখে!
সীমাহীন ধন্যবাদ আর প্রণাম জানাই ভগবানকে
আমাকে জয়ী স্রষ্টা বানানোর জন্য।।।
